ছবি: সংগৃহীত
খেলা

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল

আমার বাঙলা ডেস্ক

ক্রিকেটের কিংবদন্তি ক্রিস গেইলকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। দীর্ঘদিন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার পর তিনি এবার ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)-এর একটি ফ্র্যাঞ্চাইজির সহমালিক হয়েছেন।

স্কটল্যান্ডভিত্তিক গ্লাসগো মুগাফিয়ান্স নামের এই দলে তিনি যুক্ত হয়েছেন মুগাফি কোম্পানির মাধ্যমে, যেখানে তার সহমালিক হিসেবে আছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও।

ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট এবং এটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হলো গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডাম।

ফ্র্যাঞ্চাইজিটির বিষয়ে অভিষেক বচ্চন বলেন, মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে যুক্ত করতে পেরে তারা উচ্ছ্বসিত। তার মতে, এই লিগ তরুণ প্রতিভা বিকাশের পাশাপাশি ইউরোপকে ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে।

অন্যদিকে গেইল জানিয়েছেন, সহমালিক হিসেবে নতুন এই যাত্রা তার জন্য খুবই রোমাঞ্চকর। তিনি মনে করেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই টুর্নামেন্টকে সফল করা সম্ভব। পাশাপাশি স্থানীয় প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরিও এই লিগের বড় সম্ভাবনা।

এই লিগে ইতোমধ্যে অনেক বড় তারকারাও যুক্ত হয়েছেন। আমস্টারডাম দলের সঙ্গে আছেন স্টিভ ওয়াহ এবং জেমি ডায়ার, যেখানে অধিনায়ক হিসেবে আছেন মিচেল মার্শ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজিতে সহমালিক হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবার্গ দলে যুক্ত হয়েছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম, আর অধিনায়কত্ব করছেন মিচেল স্যান্টনার।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানা নেই স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নির্ধারিত বিদে...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা