ছবি: সংগৃহিত
খেলা

ফিনালিসিমায় মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার আরেকটি হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের নতুন কৌতূহল তৈরি হয়েছে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে স্পেনের রোমাঞ্চকর জয়ের পর এবার পুনর্সূচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ আয়োজনের গুঞ্জন ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে।

ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) এবং দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) দুই সেরা দলের এই ঐতিহাসিক লড়াই বেশ কিছু দিন ধরেই অনিশ্চয়তার মুখে ছিল।

ইউরোপের মহাদেশীয় চ্যাম্পিয়ন উয়েফা ইউরো জয়ী এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে নির্ধারিত ফাইনাল ম্যাচটিই ‘ফিনালিসিমা’ নামে পরিচিত। ১৯৭০ ও ৮০-র দশকের বিভিন্ন সংস্করণের পর ২০২২ সালে নতুন উদ্যমে ফিরে আসা এ টুর্নামেন্টে উয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল।

মূলত ২০২৬ বিশ্বকাপের আগেই স্পেন ও আর্জেন্টিনার এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চলতি বছরের মার্চ মাসে কাতার বিশ্বকাপের স্মৃতিবিজড়িত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে ভ্রমণ এবং আয়োজনের জটিলতা এড়াতে উদ্যোক্তারা পূর্ব নির্ধারিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হন।

পরবর্তীতে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা স্পেন ও আর্জেন্টিনায় দ্বিপক্ষীয় (হোম অ্যান্ড অ্যাওয়ে) ম্যাচ আয়োজনের মতো বিকল্প প্রস্তাব রাখা হলেও কোনো পক্ষই সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালো-র সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, বহুপ্রতীক্ষিত এই ফাইনালটি এই বছরের শেষেই মাঠে গড়াতে পারে।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের নভেম্বর মাসে কাতারের লুসাইল স্টেডিয়ামেই আয়োজিত হতে পারে এই দুই মহাদেশীয় পরাশক্তির ফাইনাল। ইতোমধ্যে কাতার সরকার এই ম্যাচটি আয়োজনের স্বত্ব অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে।

যদিও উয়েফা এবং কনমেবল-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই প্রতিবেদন প্রকাশের পরপরই বিশ্ব ফুটবলজুড়ে ফুটবল সমর্থকদের আকর্ষণ তুঙ্গে উঠেছে।

উল্লেখ্য, ফিনালিসিমা স্থগিত হওয়ার ফলে ভাগ্যচক্রে বিশ্বকাপেরই সবচেয়ে বড় মঞ্চে এই দুই দলের মুখোমুখি দেখার সুযোগ পায় দর্শকরা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।

অতিরিক্ত সময়ে গড়ানো টানটান উত্তেজনার ওই ম্যাচের ১০৬ মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তার ঠিক কিছুক্ষণ আগেই আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে স্প্যানিশ কৌশলের কাছে পরাস্ত হওয়ার পর, নভেম্বরে প্রস্তাবিত ফিনালিসিমা ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার সামনে যেমন থাকবে প্রতিশোধের সুযোগ, তেমনি স্পেনের সামনে থাকবে নিজেদের শীর্ষস্থান টিকিয়ে রাখার চ্যালেঞ্জ।

সূত্র: ওয়ার্ল্ড সকার টক

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা