ছবি: সংগৃহীত
রাজনীতি

ফেসবুকে বিশ্বের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভাব ও কনটেন্ট আলোচনার দিক থেকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩তম।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সোশ্যাল ব্ল্যাডের তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট প্রকাশের পরিমাণ ও তা নিয়ে আলোচনার মাত্রার বিবেচনায় তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে রয়েছে।

প্ল্যাটফর্মটির তথ্য বলছে, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬। পাশাপাশি ‘টকিং অ্যাবাউট’ বা এনগেজমেন্টের পরিমাণ ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এসব সূচকের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাডের র‍্যাংকিংয়ে তার অবস্থান ৪২তম এবং পেজটি পেয়েছে ‘এ++’ গ্রেড।

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়।

এই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন হিসেবেই এই তালিকায় তার অবস্থান নিশ্চিত হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে মুহিবুর, যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় নিহত

বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমা...

ওয়াইফাই সার্ভিসে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই...

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে সশস্ত্র হামলা: নারীসহ গুলিবিদ্ধ অন্তত ১২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স...

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার হওয়া যুব...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা