ছবি:সংগৃহীত
রাজনীতি

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের আমলে যে-সব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।

শনিবার ( ১৭ জানুয়ারি ) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকারে এলে রাষ্ট্রে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে।

তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার বোঝা ৬০ লক্ষ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে থাকতে হয়েছে।

বিগত আন্দোলন নিপীড়নে গুম খুন পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। মতবিনিময় সভায় উপস্থিত আছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অনেকেই।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ই...

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান প...

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্...

কাতারে ইরানি রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার

কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বুধবার (৪ মার্চ) ভোরের দিকে এক শ্বাসরুদ্ধক...

স্পেনকে শাস্তি দিতে চান ট্রাম্প,পাল্টা শোনাল মাদ্রিদ

ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসনে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট...

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা