ছবি: সংগৃহীত
জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন, ‘হাসনাত কই’

আমার বাঙলা ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবর নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি জুলাইয়ের অভ্যুত্থানে হতাহতদের ঘটনায় দায়ীদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও জনসমক্ষে ব্যাখ্যা চেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। পোস্টটি তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে লেখেন। সেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় দৃশ্যমান হওয়ার বিষয়টি উল্লেখ করে দ্রুত সংস্কার ও বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টে বলা হয়, হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।। তার ভাষায়, আওয়ামী লীগ আবার প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করছে এ অবস্থায় সংস্কার ও বিচার কতদূর এগোলো, সে বিষয়ে স্পষ্ট বার্তা প্রয়োজন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সংস্কার উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। এই নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে জয় পান হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

বিএনপির নাম ভাঙানোদের বিরুদ্ধে ব্যবস্থা: রিজভী

সারাদেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে...

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

এমপিওভুক্তির দাবিতে আজ শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানব...

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা