সংগৃহিত
টেকলাইফ
হোয়াটসঅ্যাপ

স্ক্রিন শেয়ার প্রতারণা থেকে বাঁচার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সময় যত যাচ্ছে, মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। বন্ধু, অফিসের বস বা পরিবারের সদস্যদের সাথে দৈনন্দিন যোগাযোগের জন্য অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। জনপ্রিয়তা পাওয়ায় মেসেজিং অ্যাপটি কাজে লাগিয়ে আর্থিক প্রতারণার ঘটনাও ঘটছে। হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার প্রতারণা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে।

প্রায় সব ডিজিটাল প্রতারণার একটা কমন ফ্যাক্টর রয়েছে। সেটা হল ওটিপির মাধ্যমে প্রতারণা। বিভিন্ন উপায়ে প্রতারকরা এমনই কিছু কাণ্ড ঘটিয়ে বসে, যার ফলে সাধারণ মানুষ অজান্তে একপ্রকার বাধ্য হয়েই তাদের সঙ্গে ওটিপি বা ওয়ান-টাইম পাসওয়ার্ড শেয়ার করে বসে। কিন্তু হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার স্ক্যামে ভুক্তভোগীকে আসলে স্ক্রিন শেয়ার ছাড়া আর কিছুই করতে হচ্ছে না।

আর সেই স্ক্রিন শেয়ার করার অনুরোধ আসে সাইবার অপরাধীদের কাছ থেকেই। না, মুখোশ পরে প্রতারক আপনাকে হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার করতে বলবে না। হতে পারে তা আপনারই পরিচিত কারো বেশ ধরে, অথবা অন্য কোনও উপায়ে। আপনি ঠিক যখনই স্ক্রিন শেয়ার করার অপশনটি সক্রিয় করবেন, প্রতারকরা সঙ্গে-সঙ্গে আপনার স্মার্টফোনের অ্যাক্সেস নিয়ে নেবে। সেখান থেকেই প্রতারক আপনার ফোনে আসা ওটিপিগুলোকে কাজে লাগিয়ে আপনার জরুরি তথ্য, এমনকি টাকা পর্যন্ত হাতিয়ে নিতে পারে।

ভয়ঙ্কর পরিণতি:

সম্প্রতি স্ক্রিন শেয়ার প্রতারণার কারণে মানুষজন তাদের অর্থ হারাচ্ছে শুধু তাই নয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যাচ্ছে যে, কিছু মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লক পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুকতে পারছে, আর যেটায় ঢুকে আছে, সেটা থেকে বেরোতে পারছে না। কারণ, স্ক্রিন শেয়ার প্রতারণার মাধ্যমে খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে।

প্রতারণা থেকে বাঁচার উপায়:

১) হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে আসা ভয়েস বা ভিডিও কল কখনও রিসিভ করবেন না।

২) কখনও হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে ওটিপি, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর বা সিভিভি শেয়ার করবেন না।

৩) কখনও আপনার কোনো পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে শেয়ার করবেন না।

৪) নিশ্চিত না হওয়া পর্যন্ত কারো স্ক্রিন শেয়ার অনুরোধে সাড়া দেবেন না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা