ছবি: ভোক্তা অধিকারের সৌজন্যে
অপরাধ

পাহাড়তলীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার রেস্টুরেন্টে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহারের অভিযোগে চারটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ‘আরার চট্টলা’ নামের একটি রেস্টুরেন্টে ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে আল আকসা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ১০ হাজার টাকা, নিউ গাউছিয়া হোটেল অ্যান্ড ঝাল-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিত কেমিক্যাল ব্যবহারের দায়ে সাগরিকা ওরশ বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন। অভিযানের চিত্রগ্রহণ করেন মো. আফতাবুজ্জামান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা