ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো ‘হারমোনি ফেস্টিভ্যাল’ বর্ণাঢ্য র‌্যালি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হারমোনি ফেস্টিভ্যাল-কে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর)সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন,
“শ্রীমঙ্গলে ২৬টি গেজেটভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের কৃষ্টি ও সংস্কৃতিকে বাংলাদেশ তথা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন–১’ অনুষ্ঠিত হয়েছিল। তার সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, তিন দিনব্যাপী উৎসবের অনুষ্ঠানমালায় ৬৩টি সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব পণ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে বিভিন্ন স্টলের মাধ্যমে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা