ছবি: নিজস্ব
সারাদেশ

দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের দখলকৃত জমি ও সীমানা দীর্ঘ ৩০ বছর পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) কুলাউড়া উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) যৌথ অভিযানের মাধ্যমে এই জমি পুনরুদ্ধার করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

মসজিদের মোট ৬ শতক জমির ওপর দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তি ফাতু মিয়া-মার্কেট নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। এ নিয়ে বহুবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে মসজিদ কমিটি প্রশাসনের দ্বারস্থ হলে ইউএনও’র নেতৃত্বে বুধবার বিশেষ অভিযান পরিচালিত হয় এবং জমিটি আনুষ্ঠানিকভাবে মসজিদের অনুকূলে উদ্ধার করা হয়।

অভিযানে সওজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সার্ভেয়ার শরিফুল ইসলাম ও সাদন রবিদাস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সঞ্জয় কুমার সিংহ এবং কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতব্বরসহ পুলিশের একটি দল।

উল্লেখ্য, ব্রাহ্মণবাজার মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের জায়গা দখল ও সীমানা নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে দীর্ঘ ৩০ বছর ধরে ক্ষোভ ও দ্বন্দ্ব চলছিল। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ অবসান ঘটে এবং মসজিদের জমি পুনরুদ্ধার হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা