ছবি: নিজস্ব
সারাদেশ

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জে এম শাহজাহান মোল্লা,মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ইটভাটা ভেঙে দিয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর এলাকায় ‘একেএফ ব্রিকস’ ও ‘মা ব্রিকস’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মা ব্রিকসের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন করে আসছিল ‘একেএফ’ ও ‘মা ব্রিকস’। সোমবার পরিচালিত অভিযানে এক্সকাভেটর দিয়ে দুই ইটভাটার গোল চুল্লির প্রাচীর ভেঙে ফেলা হয় এবং কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া ইটভাটা মালিকদের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তারা নিয়ম মেনে ভবিষ্যতে ভাটা পরিচালনা না করার বিষয়ে মুচলেকা দেন।

অভিযানের সময় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা