সভায় বক্তব্য রাখছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। ছবি: সিএমপি সৌজন্যে
সারাদেশ
সিএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভা

সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ সিএমপি কমিশনারের

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।

কমিশনার হাসিব আজিজ বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে উপ-পুলিশ কমিশনারদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে জনগণের প্রতি পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

কমিশনার আরও বলেন, মামলা নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করতে হবে। ট্রাফিক বিভাগকে অননুমোদিত ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং আরও গতিশীল হতে বলা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে...

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ অনুষ্ঠানে সশস্ত্র হাম...

মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পৃথক দুই অভিযানে দ...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদে...

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা