সংগৃহীত
খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট ড্র  

স্পোর্টস ডেস্ক 

বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট ড্র হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হল।

গলে বৃষ্টিবিঘ্নিত শেষ দিনে শ্রীলঙ্কাকে মাত্র ৩৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লঙ্কানরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৮৫ রান নিয়ে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রান করে।

তবে শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটিং ছিল খুবই ধীরগতির। বাংলাদেশের ইনিংস ঘোষণার দেরি নিয়েও প্রশ্নের অবকাশ থাকে যথেষ্টই।

৩ উইকেটে ১৭৭ রান নিয়ে শনিবার দিন শুরু করে বাংলাদেশ। বৃষ্টির আগে ১৯ ওভার খেলে মাত্র ৬০ রান আসে শান্ত ও মুশফিকের জুটিতে। বাউন্ডারি ছিল কেবল পাঁচটি।

১০২ বলে ৪৯ রান করে রান আউট হন মুশফিক। এরপরই বৃষ্টি নেমে খেলা বন্ধ থাকে তিন ঘণ্টা।

দুপুরে যখন খেলা শুরু হয়, দিনের বাকি তখন ৫০ ওভার। বিস্ময় উপহার দিয়ে আবার ব্যাটিংয়ে নামে ২৪৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশ।

লিটন দাস (৩) ও জাকের আলি (২) বিদায় নেন দ্রুতই। নাঈম হাসানকে নিয়ে মন্থর গতিতে সেঞ্চুরির দিকে এগিয়ে যান শান্ত। বাউন্ডারিবিহীন টানা ১৩ ওভারের বেশি কাটিয়ে সেঞ্চুরি পূরণ করেন ১৯০ বলে।

এক টেস্টে দুই সেঞ্চুরি একাধিকবার করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি। অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করা ষোড়শ ক্রিকেটার।

সেঞ্চুরির পর দুই ওভারে তিনটি ছক্কা মেরে ইনিংস ছেড়ে দেন তিনি।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে প্রথম ছয় ওভারে ছয়টি বাউন্ডারি মারলেও দ্রুতই স্পিনাররা ছন্দ পেয়ে যাওয়ার পর ধুঁকতে থাকে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কাকে ২৪ রানে থামান নাঈম হাসান। দারুণ বোলিংয়ে তিন উইকেট নেন তাইজুল।

অভিষিক্ত লাহিরু উদারা ফেরেন ৯ রানে। ক্যারিয়ারের শেষ ইনিংসে ৪৫ বলে ৮ রান করে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সিলি পয়েন্টে চমৎকার রিফ্লেক্স ক্যাচ নেন মুমিনুল হক। আরেক অভিজ্ঞ দিনেশ চান্ডিশাল ৪৪ বলে ৬ রান করে আউট হন দুর্দান্ত ডেলিভারিতে।

শেষ দিকে তাইজুলের বলে মিড অফে কামিন্দু মেন্ডিসের ক্যাচ ছাড়েন মুশফিক।

সিরিজের শেষ টেস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু বুধবার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫

বাংলাদেশ ২য় ইনিংস: ৮৭ ওভারে ২৮৫/৬ ডিক্লে. (আগের দিন ১৭৭/৩) (শান্ত ১২৫*, মুশফিক ৪৯, লিটন ৩, জাকের ২, নাঈম ৭*; আসিথা ৮-০-৩১-০, জয়াসুরিয়া ২৯-৩-৯২-১, থারিন্ডু ২৯-১-১০২-১, মিলান ১২-৪-২৬-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু মেন্ডিস ১-০-২-০)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস (লক্ষ্য ২৯৬): ৩২ ওভারে ৭২/৪ (নিসাঙ্কা ২৪, উদারা ৯, চান্ডিমাল ৬, ম্যাথিউস ৮, কামিন্দু ১২*, ধানাঞ্জায়া ১২*; হাসান ৩-০-১৯-০, তাইজুল ১৬-৩-২৩-৩, নাঈম ১৩-৪-২৯-১)।

ফল: ম্যাচ ড্র

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ০-০ সমতা।

ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

১০ স্টেশনে বিপৎসীমা ছাড়িয়েছে নদীর পানি, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা