ছবি: সংগৃহীত
সারাদেশ

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মৌলভীবাজারে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল

মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্ত ধাপে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুই দিনে (গতকাল ও আজ) প্রথম ও দ্বিতীয় দফার অংশ হিসেবে মৌলভীবাজারসহ দেশের মোট ২১টি জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে গতকাল সোমবার (২রা ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় ভোটের লড়াইয়ের মূল এই উপকরণ পৌঁছেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার আইনশৃঙ্খলা বাহিনির কড়া পাহারায় ঢাকা থেকে বিশেষ কাভার্ড ভ্যানে করে ব্যালট পেপার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সরঞ্জাম বুঝে নেন। বর্তমানে জেলা ট্রেজারিতে ডাবল লক সিস্টেমে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পুলিশি পাহারায় এগুলো সংরক্ষণ করা হয়েছে।

ইসি সচিবালয়ের তথ্যমতে, নির্বাচনের লজিস্টিক প্রস্তুতির অংশ হিসেবে গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার এই দুই দফায় মোট ২১টি জেলায় ব্যালট পেপার পাঠানো সম্পন্ন হয়েছে। মূলত দূরবর্তী, হাওর ও উপকূলীয় জেলাগুলোকে প্রাধান্য দিয়ে প্রথম দিকেই এসব জেলায় ব্যালট পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও ব্যালট পৌঁছে দেওয়া হবে।

ব্যালট পেপার জেলায় পৌঁছানোর খবরে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনসহ জেলার ৪টি আসনেই নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পুরো জেলা। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ব্যালট পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা