নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ধানের শীষের গণসংযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৌলভীবাজার জেলা শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার, সরকার বাজার, গোরারাই বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের পক্ষে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, লিটন মিয়া ও শহীদ আহমেদ।

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা সদস্য শেখ জুয়েল, সেজিম আহমেদ, সজলু তালুকদার, মহসিন মিয়া, শেখ মহসিন, শেখ সিরাজ, শেপু মিয়া, সাদিক আহমেদ, মুন্না আহমেদ, কুতুব আহমেদ, হৃদয় আহমেদ ও রুমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা