ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে এসেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠার কাগজপত্র, এক লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজারের মতো ভিডিও। এগুলোই এপস্টেইন সংক্রান্ত এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্যভাণ্ডার বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রকাশিত কিছু ই-মেইল নথিতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গ উঠে এসেছে। ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে মোদি এপস্টেইনের সঙ্গে পরামর্শ করেছিলেন।

নথিতে উদ্ধৃত বক্তব্যে এপস্টেইন নিজেই দাবি করেন, ট্রাম্পকে খুশি করার কৌশল হিসেবে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। তার ভাষ্য অনুযায়ী, সেই পরামর্শ অনুসারেই ২০১৭ সালে মোদি ইসরায়েল সফরে যান এবং সেখানে নানা আনুষ্ঠানিক কর্মকাণ্ডে অংশ নেন, যার মধ্যে নাচ-গানের কথাও উল্লেখ করা হয়েছে।

এপস্টেইনের এসব দাবিকে ঘিরে ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে।

তবে পুরো বিষয়টি সরাসরি নাকচ করেছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম জড়িয়ে যেসব দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। এসব তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও তিনি মন্তব্য করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব...

শাহরুখের ‘কিং’ ঘিরে নতুন চমক 

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং&...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

কটূক্তি করায় নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা