ছবি: সংগৃহীত
সারাদেশ

নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত্মহত্যা

শেহাব উদ্দিন আহমেদ টিপু, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বার্ষিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় ধরা খেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মৃত ফারহানা আক্তার মোহনা (১২) উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল এবং একই ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির মো.ফরহাদের মেয়ে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম বলেন, সকালে স্কুলে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন জানতে পারে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তার স্বজনেরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসে। তখন তাদের জানানো হয় পরীক্ষা চলাকালীন সে নকলে ধরা পড়ে। এতে সে অভিমানে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখলে আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে।

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, পরীক্ষা কেন্দ্রে মোহনা নকল করতে গিয়ে ধরা পড়ে। পরে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক তার উত্তরপত্র দিয়ে দেন। পরীক্ষা শেষে ওই ছাত্রী আমাদের বিদ্যালয়ের পাশের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা