ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীর সোনাগাজীতে বন্যাদুর্গতদের মাঝে গবাদিপশু ও শিক্ষাসামগ্রী বিতরণ

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে গবাদিপশু এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়েছে। বুধবার আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে জীবিকা পুনরুদ্ধারের সহায়তা হিসেবে একটি করে ছাগল দেওয়া হয়। পাশাপাশি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে এক ক্ষতিগ্রস্ত পরিবার জানান, ‘চেয়ারম্যান আমাদের একটি ছাগল দিয়েছেন। এতে আমরা উপকৃত হব।’

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা স্বাভাবিক করা ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, ‘মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অতীতের মতো ভবিষ্যতেও জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা