ছবি: আমার বাঙলা
সারাদেশ

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকা ও কাটাখালীতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের জুয়েল মৃধা (৪২), বাদুরতলী গ্রামের রাশেদুল হোসেন (২৫), মিরুখালী গ্রামের হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের শাহ আলম সিকদার (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানার ১৬ নম্বর ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে এবং ১৮ নম্বর ডাকাতি মামলায় শাহ আলম সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের রাজাপুর থানায় সোপর্দ করা হয়। আদালতে হাজির করা হলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। এ দুই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা