ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পৃথক পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি নেতার দুই ভাইও রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন;-
ঘোষবাগ ইউনিয়নের চরআলগী গ্রামের আবুল বাসারের ছেলে ও ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবরের ছোট ভাই জাকের হোসেন সোহাগ (৩২) ও মোশারফ হোসেন (২৮)।
এছাড়া রামবল্লবপুর গ্রামের লাল মিয়া চৌকিদার বাড়ির মিরাজ ওরফে মেহেরাজ হোসেন (২০) এবং দক্ষিণ জগদানন্দ গ্রামের ছেরাজুল হকের ছেলে নূর উদ্দিন ওরফে সাগর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে চর আলগী বাজারের পশ্চিমে ভুলু ডুবাই আলার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আরেকটি অভিযানে বিএনপি নেতা বাবরের ছোট ভাই মোশারফকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। একইদিন বিকালে পুনরায় অভিযান চালিয়ে তার আরেক ভাই জাকের হোসেন সোহাগকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ বিএনপি নেতা বাবরের প্রভাব খাটিয়ে তার ভাইরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোরচক্রের সিন্ডিকেট গড়ে তোলে।

অভিযোগ অস্বীকার করে আবদুর রহিম বাবর বলেন, “তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে শুনেছি। তবে আমার প্রভাব খাটিয়ে তারা কোনো অবৈধ কাজ করতে পারে না। তারা তাদের মতো চলে। আমি খুব সাধারণভাবে চলাফেরা করি, পাশাপাশি দলকে ভালোবেসে রাজনীতি করি।”

ওসি শাহীন মিয়া বলেন, “দুটি মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধারকৃত ৫টি মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা