ছবি: সংগৃহীত
সারাদেশ

ভূমিকম্পের ঝুঁকিতে নারায়ণগঞ্জ, জনমনে বাড়ছে আতঙ্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

চলতি মাসের ২১ তারিখে হওয়া আকস্মিক ভূমিকম্পের পর নারায়ণগঞ্জজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বড় ধরনের ভূমিকম্প হলে জেলার কী অবস্থা হবে—এমন শঙ্কা নিয়ে দিন কাটছে এখানকার মানুষের।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের সীমান্তবর্তী নরসিংদীর মাধবদী। ফলে জেলার বাসিন্দাদের উদ্বেগ আরও বেড়েছে। ভূ-বিজ্ঞানীদের মতে, ভূ-পৃষ্ঠের অব্যাহত পরিবর্তন এবং ভূগর্ভের পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়া ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে।

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অসংখ্য ডাইং কারখানায় প্রতিদিনই বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। এতে পানির স্তর নেমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালের জরিপে শহর ও শহরতলিতে পানির স্তর গত বছরের তুলনায় গড়ে ১০ ফুট নিচে নেমেছে। সুপেয় পানির স্তরও নিম্নমুখী হওয়ায় বিশেষজ্ঞরা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন।

জনসংখ্যার ঘনত্ব ও পুরান ঢাকার মতো ঘিঞ্জি স্থাপনা নারায়ণগঞ্জ নগরের ঝুঁকি আরও বাড়িয়েছে। শত শত পুরোনো ভবনের পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে নির্মিত বহু নতুন ভবনও বিপদের মুখে রয়েছে।

এমন পরিস্থিতিতে জনসাধারণকে আশ্বস্ত করার মতো কোনো নির্দেশনা বা সতর্ক বার্তা সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি। ফলে ভূমিকম্পের ঝুঁকি ঘিরে উদ্বেগ দিন দিন আরো বাড়ছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের মধ্য...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা