ছবি: সিএমপির সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা: বান্দরবানে দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের বহনকারী প্রাইভেটকারে চাপাতি হামলার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে বান্দরবান সদর উপজেলার সিকদার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান।

গ্রেপ্তার দু’জন হলেন—কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

উপ-কমিশনার মাহবুব জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন হামলাকারীকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে দুইজনকে বান্দরবানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দলের বাকি একজনকেও শনাক্ত করা হয়েছে, যাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ৪ ডিসেম্বর সকালে আগ্রাবাদ সিডিএ এলাকায় মোটরসাইকেলে করে এসে কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান ও বদরুল আরেফীনকে বহনকারী গাড়িতে চাপাতি দিয়ে হামলা চালায় তিন যুবক। হামলার ঘটনায় সেদিন রাতেই ডবলমুরিং থানায় তিনজনকে আসামি করে মামলা করেন কর্মকর্তা আসাদুজ্জামান।

পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলে করে এসে হামলাকারীরা গাড়ির পথরোধ করে। এ সময় গ্রেপ্তার সুজন চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন, আর তাদের সঙ্গে থাকা অন্য একজন বারবার ‘গুলি কর, গুলি কর’ বলে চাপ সৃষ্টির চেষ্টা করে। স্থানীয়রা জড়ো হতে শুরু করলে তারা দ্রুত পালিয়ে যায়। হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি হামলার নির্দেশদাতা ব্যক্তির বলে জানানো হয়েছে।

ডিবি কর্মকর্তা মাহবুব আলম খান আরও বলেন, হামলার নির্দেশদাতাকেও শনাক্ত করা গেছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।

ঘটনার পর এনবিআর এক বিবৃতিতে জানায়, মিথ্যা ঘোষণায় আনা পণ্য খালাস ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমসের কঠোর পদক্ষেপে ক্ষুব্ধ একটি পক্ষ হামলার পেছনে থাকতে পারে। সংস্থাটির দাবি, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও কঠোরতা বজায় রাখায় নিষ্ঠাবান কর্মকর্তারাই এ হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়ে...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা