সারাদেশ
ভেঙে ফেলা হলো ৭ ভবনের অবৈধ অংশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ: চট্টগ্রামে রেইনবো ডেভেলপার অফিস সিলগালা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পরিকল্পনা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর বিভিন্ন এলাকায় নকশা বহির্ভূত নির্মাণ বন্ধে তীব্র অভিযান চালিয়েছে। এর অংশ হিসেবে রেইনবো ডেভেলপার নামে একটি কোম্পানির অফিস সিলগালা করা হয়।

গতকাল বুধবার চট্টেশ্বরী, মেহেদীবাগ ও লাভলেইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেভেলপার প্রতিষ্ঠানের অফিস ছাড়াও সাতটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিকদের কাছ থেকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে অবৈধ অংশ ভেঙে অপসারণ করার অঙ্গীকারও দেন।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার–২ তানজিব হোসেন।

তানজিব হোসেন জানান, মেহেদীবাগ এলাকায় অনুমোদিত নকশার বিপরীতে ভবন ব্যবহারের মাধ্যমে হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার না করার জন্য ভবন মালিকদের সতর্ক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল নির্মাণ করা হলে সিডিএ কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, “আমরা চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান চলমান থাকবে।”

অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ জি এম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মোহাম্মদ শাহদাত হোসাইন, মোহাম্মদ আবু জাফর ইকবাল, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস...

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা