ছবি: সংগৃহীত
সারাদেশ
সড়ক সম্প্রসারণে পাহাড় কাটলো সওজ

চট্টগ্রামে সওজকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি ৩২ লাখ ৫৭০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সড়ক সম্প্রসারণের জন্য সওজ প্রায় ৩৫ শতক পাহাড় কেটে ফেলে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজের সময় মোট ১৭টি এলাকায় পাহাড় কাটার ঘটনা ঘটে।

পরিবেশ অধিদপ্তর জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম দফায় তারা পাহাড় কাটার প্রমাণ সংগ্রহ করেন। এরপর এক বছরের মধ্যে, গত ৪ নভেম্বর দ্বিতীয় দফার তদন্ত সম্পন্ন হয়। দু’বারের তদন্তে মোট ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা প্রায় ৩৪.৯২ শতক পাহাড় কাটার তথ্য নিশ্চিত করা হয়।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, প্রকল্পের কাজের সময় পরিবেশ ও আইন লঙ্ঘন করা হয়েছে, তাই সংশ্লিষ্ট শাখাকে এই জরিমানা করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা