খেলা

এবার আরেক নারীকে ঘিরে বিতর্কে ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

অফ সিজনে (দুটি মৌসুমের মাঝের বিরতি) ফুটবলাররা থাকেন মাঠের বাইরে, তাঁদের নিয়ে আলোচনাও হয় কম। তবে বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ মৌসুম কাটানো লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা যেন ছুটির মধ্যেই নতুন মাত্রা পেয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে ১৭ বছর বয়সী এই তারকার নাম জড়িয়েছে একাধিক নারীর সঙ্গে। যাঁরা আবার বয়সে তাঁর চেয়ে বড়।

সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেজকে ঘিরে গুঞ্জনের পর এবার আলোচনায় প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের নাম। ২৯ বছর বয়সী এই নারীর সঙ্গে জল্পনা নিয়ে মুখ খুলেছেন ইয়ামাল। তবে বাভেল বার্সা তারকার বক্তব্য ‘সঠিক নয়’ দাবি করে ইয়ামালের বিরুদ্ধেই অভিযোগ করেছেন।

১৯ জুন স্প্যানিশ টিভি শো ট্রেডএআর–এ একটি খবর প্রকাশ পায় যে ক্লদিয়া বাভেল নাকি ইয়ামালের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করেছিলেন। এর সঙ্গে যুক্ত ছিলেন এক ফটোগ্রাফার, যিনি দুজনের ছবি তুলে দেওয়ার কথা। আর তা বিক্রি করে লাভবান হতে চেয়েছিলেন বাভেল। অনুষ্ঠানে বলা হয়, পুরো বিষয়টি ছিল একধরনের ‘মিডিয়া ফাঁদ’।

অনুষ্ঠান থেকে ফোনের মাধ্যমে সরাসরি ইয়ামালের সঙ্গে যোগাযোগ করা হয়। ইয়ামাল ট্রেডএআর শোতে জানান, এমন কিছু কখনোই ঘটেনি, ‘আমাদের দেখা হয়নি। বাভেল আগ্রহ দেখালেও আমি ‘‘না’’ বলেছিলাম।’ অনুষ্ঠানে ইয়ামাল আরও জানান, তাঁর মা কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না। বাভেলের সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি বলেও দাবি করেন।

ইয়ামালের বক্তব্য সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন বাভেল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইয়ামালের বক্তব্য খণ্ডন করে একটি বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে বাভেল অভিযোগ করেন, ইয়ামালই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, ‘তিনিই আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন, দেখা করার জন্য জোর করেছেন। তিনি বলেছেন, মায়ের সঙ্গে থাকেন। বাস্তবে তিনি একা থাকেন। এখন তিনি দাবি করছেন, আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। অথচ তিনিই আমার পেছনে ঘুরছিলেন। এমনকি আমাদের কখনো দেখা হয়নি বলেও অস্বীকার করছেন, অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে।’

এখনো ১৮ বছরে না পৌঁছানো ইয়ামালের সঙ্গে কোনো সম্পর্কে না জড়ানোর কথা জানিয়ে বাভেল বলেন, ‘আমি সম্মানের সঙ্গে অনুরোধ করছি, যেন আমাকে উদ্দেশ করে কুৎসিত ও মানহানিকর বার্তা পাঠানো বন্ধ করা হয়। আমি কখনোই কোনো অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্ক গড়িনি, কখনো কোনো সাক্ষাৎ নির্ধারিত হয়নি। আর খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও আমার ছিল না।’

তবে বাভেল তাঁর বিবৃতিতে এটি নিশ্চিত করেন যে সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার কথা বললেও দুজনের মধ্যে আলাদাভাবে কোনো দেখাসাক্ষাৎ হয়নি, ‘একটি বিষয়ে আমরা একমত যে আমাদের মধ্যে বাস্তবে কোনো সাক্ষাৎ ঘটেনি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা