ছবি: সংগৃহীত
খেলা

ইয়ামালকে হারিয়ে দেম্বেলের হাতে ব্যালন ডি’অর

 ক্রীড়া ডেস্ক

ফুটবল ভক্তদের মধ্যে যাকে নিয়ে গুঞ্জন ছিল সবচেয়ে বেশি, শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই তার হাতেই উঠল ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। বার্সেলোনার প্রতিশ্রুতিশীল লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

সোমবার রাতে প্যারিসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের বহুল আকাঙ্ক্ষিত পুরস্কার। গত মৌসুমেই পিএসজির হয়ে ইতিহাস গড়েন দেম্বেলে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে করেন ক্লাবের রেকর্ড ৮ গোল। এছাড়া সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরো ১৬টিতে। ফরাসি লিগ আঁ, কাপ ও সুপার কাপ মিলিয়ে দলকে ঘরোয়া সব শিরোপাও এনে দিয়েছেন তিনি। সুপার কাপে করেছিলেন জয়সূচক একমাত্র গোল।

তবে পিছিয়ে ছিলেন না কিশোর প্রতিভা লামিনে ইয়ামালও। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতার নায়ক তিনি। মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার। এদিকে, মেয়েদের বিভাগে রচনা হলো নতুন ইতিহাস।

বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে হয়ে গেলেন প্রথম নারী ফুটবলার হিসেবে রেকর্ড তিনবারের বর্ষসেরা।
২৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে অবদান রাখেন। সব প্রতিযোগিতায় ১৬ গোল ও ১২ অ্যাসিস্টের পাশাপাশি নির্বাচিত হন উইমেনস চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড়। যদিও ফাইনালে আর্সেনালের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

২০২২ সাল থেকে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে মৌসুমের পারফরম্যান্স বিবেচনায়, আগে যেটি নির্ভর করত পুরো ক্যালেন্ডার বছরের পারফরম্যান্সের ওপর।

সাংবাদিকদের ভোটেই নির্ধারিত হয় বিজয়ী।
ব্যালন ডি’অর ২০২৫-সেরা ১০

১. উসমান দেম্বেলে (পিএসজি)

২. লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

৩. ভিতিনিয়া (পিএসজি)

৪. মোহাম্মদ সালাহ (লিভারপুল)

৫. রাফিনিয়া (বার্সেলোনা)

৬. আশরাফ হাকিমি (পিএসজি)

৭. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

৮. কোল পালমার (চেলসি)

৯. জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)

১০. নুনো মেন্দেস (পিএসজি)

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

১০ স্টেশনে বিপৎসীমা ছাড়িয়েছে নদীর পানি, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা