সংগৃহীত
বিনোদন

আমি সবটাই তোমার!

বিনোদন ডেস্ক: জাহ্নবী কাপূর মাসখানেক আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পরনে শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে ছিলেন প্রেমিক শিখর পাহাড়িয়া।

অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হিরের আংটিরও। তখনই কানাঘুষো শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন ‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী। কিন্তু সে খবর মিথ্যে।

তারপর গণেশপুজোর সময় মুম্বাইয়ের রাস্তায় শিখরের সঙ্গে নাচতে দেখা যায় জাহ্নবীকে। ধীরে ধীরে আগল আলগা হয় তাঁদের সম্পর্কের।

বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের দীপাবলির পার্টিতেও শিখরের সঙ্গেই একই গাড়িতে চেপে বাড়ি ফেরেন। তার পরের দিনই মধ্যাহ্নভোজেও যান দু’জনে। এবার প্রকাশ্যে জাহ্নবীকে শিখর লিখলেন, ‘‘আমি সবটাই তোমার।’’ তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন জাহ্নবী-শিখর!

প্রেমের ব্যাপারে বেশ লাজুক জাহ্নবী। যদিও তাঁর প্রেমজীবন বরাবরই রয়েছে চর্চায়। অভিনয় জীবনের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহী দর্শক ও অনুরাগীরা।

প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর।

তবে জল্পনা এই যে, সেই অধ্যায়ের ইতি ঘটেছে বহু আগেই। তারপর বেশ কয়েকবার বলিউড তারকাদের সঙ্গে দেখা গেলেও শেষমেশ পুরনো প্রেমিকের কাছেই ফিরে যান জাহ্নবী। যদিও এত দিন সবটাই চলছিল আড়ালে-আবডালে।

তবে ধীরে ধীরে যেন বেশ সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী! তবে কি অনন্যাকে দেখেই সাহস পেলেন অভিনেত্রী! যদিও প্রেমিকের প্রকাশ্যে প্রেম জাহির করার পর আর কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা