সংগৃহীত
বিনোদন

বিয়ের ঘোষণা দিলেন ত্রিধা

বিনোদন ডেস্ক: বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি তেলেগু ভাষার বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০২১ সালে গুঞ্জন উঠেছিল, টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ খবরে মুখরিত ছিল টলিপাড়া। যদিও পরবর্তীতে নিখিলের সঙ্গে তার সম্পর্কের কথা নাকচ করে দেন ত্রিধা।

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাওয়ার ঘোষণা দিলেন ত্রিধা। খবর টাইমস অব ইন্ডিয়ার। ত্রিধা চৌধুরী বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিরই একজনকে খুঁজে পেয়েছি। কিন্তু আমরা দুজনেই বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রাখতে চাই।

আমার সম্পর্কের বিষয়ে বেশি কিছু প্রকাশ করতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, আমরা দারুণ সময় কাটাচ্ছি। আগামী বছর গুরুদুয়ারাতে গিয়ে আমরা বিয়ে করার পরিকল্পনা করেছি।’

তবে কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ত্রিধা তা জানাননি। এমনকি, বিয়ের দিন-তারিখও প্রকাশ করেননি এই অভিনেত্রী।

নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাউর হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ত্রিধা। কিন্তু করোনা সংকট ও দূরত্ব তাদের সম্পর্কে খলনায়ক হয়ে দাঁড়ায়।

২০১৩ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘মিশর রহস্য’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ত্রিধা। তারপর টলিউডের ‘খাদ’, ‘ক্ষত’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। অভিনয় করেন তেলেগু ভাষার ‘সূর্য ভার্সেস সূর্য’, ‘সেভেন’সব বেশ কটি সিনেমায়। তবে হিন্দি ভাষার ‘আশ্রম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা