সংগৃহীত
বিনোদন

ঐশরিয়ার জন্মদিনে পাশে নেই অভিষেক!

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী, বলিউড তারকা এবং বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশরিয়া রাই বচ্চন। ১ নভেম্বর ৫০-এ পা দিলেন এই অভিনেত্রী । আর পাঁচটা জন্মদিনের থেকে আলাদা এই জন্মদিন।

৫০-এ পা দিলেন বলিউডের ‘পারো’। তবে সেই জন্মদিনের উদ্‌যাপন খুবই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশরিয়ার পাশে রইলেন না স্বামী অভিষেক বচ্চনও!

সামাজিকমাধ্যমের পাতায় নজর রেখে ঐশরিয়ার জন্মদিনে অভিষেকের শুভেচ্ছাবার্তা খুঁজছিলেন অনুরাগীরা। তবে হতাশ হতে হল তাঁদের। সামাজিকমাধ্যমের পাতায় স্ত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন বটে জুনিয়র বচ্চন। তবে, সেই ছবির বিবরণী একেবারে সাদামাটা। স্রেফ ‘শুভ জন্মদিন’ বলেই দায় সেরেছেন অভিষেক।

স্ত্রীর জন্মদিনে তাঁর পাশেও দেখা যায়নি তাঁকে। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গেই জন্মদিন পালন করলেন ঐশরিয়া। স্বামী পাশে না থাকলেও মেয়ে যে মায়ের হাত ছাড়েনি, তা বোঝা গেল আরাধ্যার কথাতেই। তবে স্ত্রীর জন্মদিনে কেন তাঁর সঙ্গে নেই অভিষেক? তবে কি সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশরিয়ার?

বছর কয়েকের প্রেমের পর ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেককে বিয়ে করেন ঐশরিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা তিনি। ২০১১ সালে জন্ম দেন মেয়ে আরাধ্যা বচ্চনের। বলিউডের অন্যতম নামজাদা পরিবারের সদস্য প্রাক্তন বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী। গত প্রায় দু’দশকের পথচলায় একাধিক বার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে।

শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হয় না ঐশরিয়ার, বার বার এমন কানাঘুষো শোনা গিয়েছে। যদিও জনসমক্ষে কখনও সেই জল্পনার প্রমাণ মেলেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গিয়েছে বৌমাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে কানাঘুষো, বচ্চন পরিবারের অন্দরে নাকি চরমে পৌঁছেছে অসন্তোষ।

শাশুড়ি-বৌমার সম্পর্ক নাকি দিন দিন আরও তিক্ত হচ্ছে। এমনকি, বিগ বি-র জন্মদিনে ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তাঁর মেয়ে নব্যা নন্দাকে ছবি থেকে কেটে বাদই দিয়ে দিয়েছিলেন ঐশরিয়া। পরিবারের অন্দরের এই তিক্ততার ছাপই কি এ বার পড়ছে ঐশরিয়ার সংসারে? জল্পনা অনুরাগীদের।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা