সংগৃহীত
বিনোদন

ভারতে শাকিব খানের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী নায়ক শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’চলতি বছরের জুনে বাংলাদেশসহ বিশ্বের বেশ কটি দেশে মুক্তি পায়।

এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় এই সিনেমা। এসব তথ্য নিশ্চিত করেছেন দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।

জাহিদ হাসান অভি ‘প্রিয়তমা’ সিনেমা ভারতে রপ্তানি করছেন। তিনি জানান, আগামী ৩ নভেম্বর ভারতের তিনটি রাজ্যে (পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা) মুক্তি পাবে ‘প্রিয়তমা’।

সিনেমাটি সেখানে পরিবেশনা করছেন সত্যদ্বীপ সাহা নামে এক ব্যক্তি। সিনেমাটি তিনটি রাজ্যে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে।

গত ঈদুল আজহায় বাংলাদেশে ‘প্রিয়তমা’ মুক্তি পায়। এরপর দর্শক চাহিদা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়। বিদেশেও দারুণ সাড়া ফেলে এটি। গত ২২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি।

হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। এছাড়াও আছেন লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, ডন, শিবা শানু প্রমুখ। এটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।

এদিকে ‘দরদ’ সিনেমার শুটিং করতে শাকিব খান ভারতে অবস্থান করছেন। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় তার নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান।

নির্মাতা জানিয়েছেন, বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় একযোগে সিনেমাটি মুক্তি পাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা