সংগৃহীত
বিনোদন

‘তেজস’ ফ্লপ, মানতে নারাজ কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউডের কন্টোভার্সি কুইন খ্যাত কঙ্গনা রানাউতের ‘তেজস’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। অভিনেত্রী সিনেমায় এক বিমানসেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিগত কয়েকমাস ধরে দেশপ্রেমের গল্পনির্ভর এ সিনেমার প্রচারণা চালাচ্ছেন।

চলতি বছরের পূজায় সিনেমার প্রচারের জন্য রাবণ দহন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলেন কঙ্গনা। যদিও তিনি দিল্লির লালকেল্লায় ইতিহাস গড়ার সুযোগ পেয়েও তীরে এসে তরী ডুবিয়েছেন। এ ঘটনার মতোই অবস্থা হয়েছে সিনেমারও।

গত শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’। শুক্র, শনি ও রবিবার মিলিয়ে সপ্তাহ শেষে ‘তেজস’সিনেমার ঘরে তিন কোটি রুপিও আসেনি।

প্রেক্ষাগৃহে এই সিনেমার ভবিষ্যৎ যে খুব একটা আশাব্যঞ্জক নয়, তা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন বিনোদন জগতের ব্যবসা বিশেষজ্ঞেরা।

এই বলিউড কুইন এমন অবস্থাতেও হাল ছাড়তে নারাজ। নিজের সিনেমার ব্যর্থতা ঢাকতে আবারও সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বলিউডের আলোচিত এ নায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। তার কথায়, কোভিডের আগে থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় কমে এসেছিল। মহামারির সময় তা আরও তলানিতে গিয়ে ঠেকে।

এমনকি বিনা মূল্যে টিকিট বিক্রি করার পরেও লাভের মুখ না দেখে কত প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। দর্শকদের অনুরোধ করছি যাতে তারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন। না হলে প্রেক্ষাগৃহগুলো সব একে একে বন্ধ হয়ে যাবে।

অভিনেত্রীর দাবি, যাদের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘মেরি কম’-এর মতো সিনেমা ভালো লেগেছে, তাদের ‘তেজস’ ভালো লাগতে বাধ্য। পাশাপাশি, অভিনেত্রীর অভিযোগ ৯৯ শতাংশ সিনেমায় নাকি দর্শক সুযোগই দেন না।

নেটিজেনরা অবশ্য কঙ্গনার এই অভিযোগের উত্তর দিতে ছাড়েননি। তাদের একটা বড় অংশের দাবি, সিনেমা ভালো হলেই দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমান। নিজেদের সপক্ষে ‘পাঠান’, ‘জওয়ান’-এর উদাহরণও দেন তারা।

নেটিজেনদের একাংশের মতে, কঙ্গনা আগে নিজে ভালো সিনেমা বানান, তারপর অভিযোগের পাহাড় গড়বেন। ‘তেজস’সিনেমা এরই মধ্যে ‘সস্তার টপ গান’চলচ্চিত্র বলেও চিহ্নিত করেছেন সমালোচকরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা