সংগৃহীত
বিনোদন

৭ দিনে সিনেমার আয় প্রায় ৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

গত ১৯ অক্টোবর জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’ সিনেমা মুক্তি পেয়েছে। সৃজিত মুখার্জি এটি নির্মাণ করেছেন।

মুক্তির পরপর দর্শকমহল সিনেমাটির প্রশংসা করে। সময়ের সঙ্গে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। তবে সবকিছু ছাপিয়ে সিনেমাটিতে বিশেষভাবে নজর কেড়েছেন জয়া আহসান। সমালোচনা মিশ্র হলেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘দশে- দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

সৃজিত মুখার্জি বলিউডের রোহিত শেঠির স্টাইলে বাংলা ভাষায়ও কপ ইউনিভার্স গড়েছেন। ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা