ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ড, উদ্ধারে তৎপর রয়েছে কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো:

আজ ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারিঘাট সংলগ্ন এলাকা থেকে বিআইডব্লিউটিএ ঘাটের দিকে আসার পথে যাত্রীবাহী জাহাজ “দ্যা আটলান্টিক ক্রুজ”-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় জাহাজটিতে মোট ১৫ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই ১৪ জন ক্রু নিরাপদে জাহাজ থেকে বের হতে সক্ষম হলেও একজন ক্রু ভেতরে আটকা পড়েন। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন কক্সবাজারের সদস্যরা শুরু থেকেই উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা