ছবি: সংগৃহীত
সারাদেশ
সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি:

চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তাসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম কাস্টমসের কয়েকজন কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ ছয় বছরের তদন্ত শেষে মোট ১৯ জনের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ভুয়া জাহাজি দলিল তৈরি করেন। পাশাপাশি উচ্চ শুল্কযুক্ত পণ্যের পরিবর্তে কম শুল্কযুক্ত পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি দেখানো হয়। এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়।

দুদক সূত্র জানায়, এসব অনিয়মের ঘটনায় ২০১৯ সালে মোট ১৫টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও প্রমাণ যাচাই শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের সিদ্ধান্ত নেয় কমিশন।

দুদক কর্মকর্তারা জানান, সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা