ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ হিসেবে ঘোষিত একটি কনটেইনারে লুকিয়ে আনা আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লাইমেট) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (১০ ডিসেম্বর) জানায়, চট্টগ্রাম কাস্টমসের বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটকে দেয়।

সূত্র জানায়, ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে প্রতিষ্ঠানটি চীন থেকে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। গত ২১ অক্টোবর বন্দরে পৌঁছানো চালানটিতে কাস্টমসের সন্দেহ হলে খালাস কার্যক্রম স্থগিত করা হয়। পরে ৬ নভেম্বর কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পাশাপাশি অন্য ধরনের পণ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার জন্য কাস্টমসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হলে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’-এর সঙ্গে নিষিদ্ধ ‘সোডিয়াম সাইক্লাইমেট’ থাকার প্রমাণ মিলেছে।

কাস্টমসের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, কনটেইনারটিতে ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি এবং ১৭ হাজার ৮০০ কেজি পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। সরকারের আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ঘনচিনি সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় আগেও দুটি পৃথক অভিযানে গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর মোট ১০০ টন ঘনচিনি আটক করেছিল কাস্টম হাউস চট্টগ্রাম।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা