ছবি: আমার বাঙলা
সারাদেশ

রাঙ্গাবালীতে ট্রলারডুবি: বাবা ও ১২ বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু

ইমরোজ মাহমুদ রুদ্র, রাঙ্গাবালী (পটুয়াখালী)

মাছ ধরা দেখার আগ্রহ থেকে বাবার সঙ্গে সাগরে গিয়েছিল ১২ বছরের শিশু সিয়াম। কিন্তু আনন্দের সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় বাবা শামীম ও তার শিশু সন্তান সিয়ামের মৃত্যু হয়েছে।

নিহত শামীম উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার বাসিন্দা এবং ট্রলার মালিক মো. সিদ্দিক জোমাদ্দারের ছেলে। তার ছেলে সিয়াম চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শামীমের বাবা মো. সিদ্দিক জোমাদ্দার জানান, গত ২১ ডিসেম্বর চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকা থেকে নিজস্ব ট্রলারে করে শামীম, তার ছেলে সিয়ামসহ মোট আটজন বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দেন। টানা দুই দিন মাছ শিকারের পর বুধবার রাতে ট্রলারটি পাইপ বয়া এলাকায় নোঙর করা হয়। এ সময় হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে ট্রলারের নিচের অংশে ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। অল্প সময়ের মধ্যেই ট্রলারটি কাত হয়ে সাগরে ডুবে যায়।

দুর্ঘটনার মুহূর্তে শামীম ও তার ছেলে সিয়াম ট্রলারের ভেতরেই আটকা পড়েন। ট্রলারের ওপর থাকা বাকি চারজন কোনোভাবে ভাসমান অংশ ধরে সাগরে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় ভেসে থাকেন। পরে বৃহস্পতিবার ভোরে কাছাকাছি অবস্থানরত একটি ট্রলার ঘটনাস্থলে পৌঁছে তাদের জীবিত উদ্ধার করে। তবে ট্রলারের ভেতরে আটকা পড়া শামীম ও তার শিশু সন্তান তখনই প্রাণ হারান।

পরে বৃহস্পতিবার রাতেই ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড ট্রলারডুবির স্থান থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নৌপুলিশ তদন্ত করছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা