খেলা

দুবাই থেকে দেশে ফিরছেন নাসুম

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে আবারও যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। ভিসা সমস্যার কারণে তিন দিন দুবাই বিমানবন্দরে আটকে থাকা এই দুই ক্রিকেটারের সব জটিলতা অবশেষে কেটে গেছে। ফলে জরুরি বিকল্প হিসেবে দুবাই পাঠানো নাসুম আহমেদকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরের শুরুতেই বিপাকে পড়েন লেগ স্পিনার রিশাদ ও পেসার নাহিদ। বৈধ ভিসার অভাবে দুবাই বিমানবন্দরে থাকতে হয় তাদের। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকেলে দ্রুত বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমে জানান, ‘ভিসা জটিলতার কারণে আমরা নাসুমকে পাঠিয়েছিলাম। এখন যেহেতু রিশাদ ও নাহিদ দলের সঙ্গে যোগ দিয়েছে, তাই নাসুমকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’

বর্তমানে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে খেলছে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। রিশাদ ও নাহিদ দ্বিতীয় ম্যাচের আগেই দলের প্রস্তুতিতে যোগ দেওয়ায় নাসুমকে রাখার প্রয়োজন হচ্ছে না। তাই তাকে ফেরত পাঠানো হচ্ছে।

নাসুম আহমেদকে আমিরাতে পাঠানোর আগে তিনি ছিলেন সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা আছে তার। সে লক্ষ্যে রোববারই দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে তার জন্য।

নাজমুল ফাহিম বলেন, ‘নাসুমকে দ্রুত সিলেটে পাঠানো হবে, যাতে বাংলাদেশ 'এ' দলের হয়ে দ্বিতীয় চার দিনের ম্যাচে অংশ নিতে পারে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা