খেলা

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

ক্রীড়া প্রতিবেদক

২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সোমবার (৭ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের এই ক্রিকেটার।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল।

যদিও নিষেধাজ্ঞার খবরটি প্রকাশ্যে আসে ২০২৪ সালের জানুয়ারিতে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের মাঠে ফেরা নিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।’

মাঠে ফিরে প্রথম দিনেই তার দল রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বল করেছেন নাসির। ৩১ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে খেললেও মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচিত-সমালোচিত হয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা