ছবি: সংগৃহীত
অপরাধ
পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ

চট্টগ্রামে রেললাইনের পাশে পড়ে আছে যুবকের লাশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সেলিম জানান, সকালে ঘুম থেকে উঠে রেললাইনের দিকে গেলে পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশ ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তিনি নিজেও সেখানে উপস্থিত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রেন থেকে পড়ে মারা যেতে পারেন। বিষয়টি নিশ্চিত করতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে অবহিত করা হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা জানান, খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা