ছবি: সংগৃহীত
সারাদেশ

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় সড়ক পারাপারের সময় ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। তবে নিহতের পরিবারের কোনো সদস্যের সন্ধান এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, আফিয়া খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক ওই নারী গাড়ির গতিবিধি খেয়াল না করেই রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বাসটি হঠাৎ ব্রেক করলেও নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই দিন সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় সংঘটিত আরেকটি সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি যানবাহন জড়িত ছিল বলে জানায় পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বারইয়ারহাট এলাকায় দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় বৃদ্ধা নিহতের ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যাচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটকদের হয়রানি রোধে কক্সবাজার টুরিস্ট পুলিশের তৎপরতা

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে টিকিট ও প্যাকেজ ব্যবসায় ভয়াবহ অনিয়মের...

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের...

লক্ষ্মীপুর জামায়াত নেতা শরীফের অর্ডারে ভোটের সিল বানান ব্যবসায়ী সোহেল, পুলিশের মামলা

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল জব্দের ঘটনায় জামায়াত নেতা জড়িত রয়ে...

জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন...

কর্ণফুলীতে চাকরি হারিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাকরি হারানোর গ্লানি ও ভবিষ্যতের দুশ্চিন্তায় আত...

উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের মধ্যে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে...

বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে” – এম নাসের রহমান

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী এম নাসের রহমান বল...

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভু...

নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল, তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকারের জন্য সরকার সাধারণ ছুট...

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারের শেষ জনসভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা