ছবি: সংগৃহীত
সারাদেশ

ইজারা নেই, তবু চলছে ড্রেজারের গর্জন: কুষ্টিয়া গড়াই নদীর আর্তনাদ কে শুনবে, কুমারখালীতে প্রশাসন নির্বাক

কুষ্টিয়া প্রতিনিধি

নদীর বুক ফুঁড়ে যখন সকালের রোদ চিকচিক করে ওঠে, দূর থেকে মনে হয় যেন গড়াই নদী আলোয় ঝলমল করছে। কিন্তু কাছে গেলে বোঝা যায়, এ আলো নয়—নদীর বুকের ক্ষতচিহ্ন থেকে ফোঁটা ফোঁটা হয়ে ওঠা নীরব আর্তনাদ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে মীর মোশাররফ হোসেন সেতুর নিচে লাহিনীপাড়া ঘাটে দিনের আলোয় চলে বালু লুটের উন্মুক্ত উৎসব। অথচ সরকারি নথিতে নেই কোনো ইজারা, নেই কোনো অনুমতি। শুধু আছে ক্ষমতার গলা-চড়া আওয়াজ আর নদীর বুকজুড়ে গভীর ক্ষতের রেখা। নদী যেন প্রাণহীন এক দেহ, যাকে প্রতিদিন ড্রেজারের লোহার দাঁত দিয়ে চেঁছে নিচ্ছে অদৃশ্য সিন্ডিকেটের হাত।

এ যেন এক অদ্ভুত সময়, যেখানে সত্যকে লুকিয়ে রাখা হয় আর লুটেরাদের জন্য প্রশাসনের দরজা খোলা থাকে। কুমারখালী উপজেলার এসিল্যান্ড বলেন, তিনি নাকি কিছুই জানেন না; আবার বলেন, ঘাটের ইজারা আছে। অন্যদিকে ইউএনও সাফ জানিয়ে দেন—ইজারা নেই, খাস কালেকশনের মাধ্যমে বালু তোলা হচ্ছে। দুই কর্মকর্তা দুই দিকে টানেন সত্যের রশি, আর সেই রশি টানাটানির মাঝখানে পড়ে থাকে গড়াই নদী—নিঃশব্দ, ক্ষতবিক্ষত এবং ভাঙা।

এলাকাবাসী বলছেন, রাতদিন ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। সেই কম্পনে নদীর তীর কাঁপে, বাড়ির চৌকাঠ ভেঙে যায়, শিশুরা নদীর দিকে তাকাতেও ভয় পায়। কাগজে-কলমে নেই কোনো ঘাটের নাম, নেই লাইসেন্স; তবুও বালু যায় ট্রলিতে, যায় ট্রাকে, আর যায় প্রভাবশালীদের অদৃশ্য ছায়ার নিচে। নদীর বুকের বালু যেন জন্মগত অধিকার মনে করে যারা তোলেন, তাদের কাছে নদী শুধু টাকা বানানোর মেশিন।

লাহিনীপাড়ার মানুষজনের দীর্ঘশ্বাস—এটা শুধু বালু লুট নয়, আমাদের ভবিষ্যৎ লুট। রাজনৈতিক সংগঠনের নেতা, দলীয় কর্মী আর অজানা রাঘববোয়ালদের দৌরাত্ম্যে নদী শূন্য হচ্ছে, তীর ফাঁকা হচ্ছে, মানুষের ভরসা কমে আসছে। নদীর ধারা এখন বিষণ্ন, তীর অসহায়, আর মানুষের জীবন ঝুলে আছে অনিশ্চয়তার দড়িতে।

স্থানীয়রা অভিযোগ করেন, তারা প্রতিবাদ করেন, চিৎকার করেন, অভিযোগ দেন—কিন্তু প্রশাসন আসে শুধু আশ্বাসের ঝুড়ি নিয়ে। সেই আশ্বাসে কাজ হয় না। আগুন হয়ে বের হওয়া তাদের দাবি ক্ষমতার স্যাঁতসেঁতে বাতাসে নিভে যায়।

গড়াই নদী যখন এভাবে কাঁদছে, তখন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের বক্তব্য—“লাহিনীপাড়া ঘাট সম্পর্কে আমি অবগত নই।” খাস কালেকশন হলে জেলা প্রশাসন জানবে—এমন বলেই দায় সেরে দেন তিনি। আর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ জানান, খাস কালেকশনের কোনো নির্ধারিত রেট নেই; ইউএনও যেভাবে ঠিক করেন, সেভাবেই হয়। যেন অনিয়মের সব দরজা খোলা, শুধু সত্য জানার দরজাটাই বন্ধ।

এর চেয়েও ভয়াবহ তথ্য হলো—সাংবাদিকরা যখন বালুর বিষয়ে সরকারি দপ্তরে তথ্য নিতে যান, দপ্তর থেকে বের হওয়ার আগেই সেই তথ্য পৌঁছে যায় সিন্ডিকেটের হাতে। দপ্তরের দরজা পার হতেই সাংবাদিকের ফোন বেজে ওঠে—কেউ পরিচয় দেয় ‘বড় ভাই’, কেউ বলেন ‘রাজনৈতিক নেতা’। হুমকি দিয়ে বলেন, বালুর বিষয়ে কোনো নিউজ করবেন না। তাহলে কি সরকারি কর্মকর্তারাই তথ্য সরবরাহ করেন সেই বালু সিন্ডিকেটকে? প্রশ্ন থেকেই যায়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা