ছবি: সংগৃহীত
সারাদেশ

এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই : মির্জা ফখরুল

আমার বাঙলা ডেস্ক

এবারের নির্বাচনে ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরী, জবরদস্তি কোনো কিছু হওয়ার আশঙ্কা নাই। কারণ এখানে যে সরকারটা আছে এই সরকারটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। এরা চায় যারা নির্বাচন করছে তারাই ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করুক।

দেশের নাগরিকরা এবার সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণও চায় এবং আমরা রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এবার সম্ভাবনা অনেক বেশি এবার একটা সুন্দর নির্বাচন হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হতে হবে, এখানে বিভক্ত থাকলে চলবে না। আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করব। তাহলে অবশ্যই আমরা উন্নয়নের কাজগুলো করতে পারবো।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমার হিন্দু ভাই-বোনদের মধ্যে একটা ভয় কাজ করে, কিসের ভয়? আমরা যদি ভোট দিতে গিয়ে কেউ হামলা করে, আছে না এরকম ভয়? কোনো ভয় করবেন না। আপনি এই দেশের নাগরিক, আমি যেমন নাগরিক, ঠিক আপনিও তেমন নাগরিক। আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমি যেমন ভোট দিতে যাব, ঠিক আপনিও ভোট দিতে যাবেন।

এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা