ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনি প্রচারণায় দেশ,আচরণবিধিতে কড়াকড়ি

আমার বাঙলা ডেস্ক

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দেশজুড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, ২১ জানুয়ারি মধ্যরাত থেকে ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা অনলাইন ও অফলাইনে মাঠে নেমেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হলেও পলিথিন মোড়ানো বা প্লাস্টিক (পিভিসি) ব্যানার ব্যবহার করা যাবে না। একেকটি সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না, যার দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট নির্ধারণ করা হয়েছে।

অনলাইন প্রচারণার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে ইসি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য ব্যবহৃত ফেসবুক পেজ, আইডি, ই-মেইল ঠিকানাসহ সব তথ্য আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। অনলাইনে কোনোভাবেই গুজব, ভুল বা বিভ্রান্তিকর তথ্য, ঘৃণামূলক বক্তব্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নারী বা সংখ্যালঘুদের বিরুদ্ধে কটূক্তি এবং ধর্ম বা জাতিগত অনুভূতি ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না। নির্বাচনি স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

ইসি আরও জানিয়েছে, কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় প্রার্থীদের ওপরই বর্তাবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রয়োজনে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। এ ছাড়া কোনো প্রার্থী বা দলের জন্য আলাদাভাবে দেড় লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

অফলাইন প্রচারণার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনি প্রচারণা চলাকালে ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার নিষিদ্ধ। বিদেশে জনসভা, সভা-সমাবেশ বা প্রচারণা করা যাবে না। একই জনসভায় তিনটির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডের ওপর অন্য কোনো প্রার্থীর প্রচারসামগ্রী টাঙানো কিংবা তা ক্ষতিগ্রস্ত করা যাবে না।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মনোনয়ন যাচাই, আপিল শুনানি ও প্রার্থিতা প্রত্যাহার শেষে সারা দেশে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জন। এদিকে ঢাকা-১৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে পালটাপালটি অভিযোগ উঠেছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটকদের হয়রানি রোধে কক্সবাজার টুরিস্ট পুলিশের তৎপরতা

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে টিকিট ও প্যাকেজ ব্যবসায় ভয়াবহ অনিয়মের...

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের...

লক্ষ্মীপুর জামায়াত নেতা শরীফের অর্ডারে ভোটের সিল বানান ব্যবসায়ী সোহেল, পুলিশের মামলা

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল জব্দের ঘটনায় জামায়াত নেতা জড়িত রয়ে...

জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন...

এপস্টেইন ইস্যুতে অবশেষে মুখ খুললেন ট্রাম্প

যৌন পাচার–সংক্রান্ত তদন্তে আলোচিত ও রহস্যময় ব্যক্তিত্ব জেফরি এপস্টেইনকে...

উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের মধ্যে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে...

বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে” – এম নাসের রহমান

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী এম নাসের রহমান বল...

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভু...

নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল, তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকারের জন্য সরকার সাধারণ ছুট...

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারের শেষ জনসভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা