সংগৃহীত
সারাদেশ

গদখালী ফুলের বাজার জমে উঠেছে

যশোর প্রতিনিধি

চলতি ফেব্রুয়ারি মাসে বসন্ত, ভ্যালেন্টাইন ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের রাজধানী যশোরের গদখালীতে জমে উঠেছে ফুলের বাজার। দিবসগুলো সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। চাষিদের দাবি, সামনের দিনগুলোতে ফুলের দাম আরো বাড়বে এবং তারা লাভবান হতে পারবেন।

ভোর হতেই যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাহারী সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়া বাজারে ফুলের জোগানও বেশি। গ্লাডিওলাস, রজনিগন্ধা, জারবেরা, চন্দ্র মল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও উর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র দুই দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ৫ টাকা দরে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সেই গোলাপ বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে।

চাষিদের দাবি, বসন্ত ও ভ্যালেন্টাইন ডেকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। সামনের দিনগুলোতে ফুলের দাম আরো বাড়বে এবং তারা লাভবান হতে পারবেন।

আব্দুল হালিম নামে এক চাষি বলেন, আমার এক বিঘা গোলাপের চাষ রয়েছে। চায়না গোলাপ ১২ টাকা ও দেশি গোলাপ আট টাকা দরে বিক্রি হচ্ছে। সামনে ১৪ ফেব্রুয়ারি আছে, দাম আরো বাড়বে।

আব্দুল মান্নান নামে আরেক চাষি বলেন, দুই বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। আজ বাজারে এক হাজার ৬০০ ফুল এনেছি। যার এক ৩০০ ফুল আট টাকা দরে বিক্রি করেছি। এ বছর অতিবৃষ্টির কারণে ফুলে একটু লসে আছি। তবে আশা করছি সামনের অনুষ্ঠানগুলোতে ভালো দাম পেলে লাভবান হতে পারব।

জালাল হোসেন নামে অপর এক চাষি বলেন, ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের দাম বাড়তে শুরু করেছে। জারবেড়া বিক্রি করেছি ছয় থেকে আট টাকা ও চন্দ্রমল্লিকা দুই তিন টাকা পিস বিক্রি হচ্ছে।

শাহিন আলম নামে আরেক চাষি বলেন, হঠাৎ গরম পড়ায় গ্লাডিওলাস, রজনিগন্ধা ফুল বেশি ফুটেছে। যে কারণে এসব ফুলের দাম কিছুটা কম। তবে গোলাপ ফুলের দাম ভালো পাওয়া যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি আগে বাজার আরো ভালো হবে বলে আশা করছি।

মনজুর হোসেন নামে অপর এক চাষি বলেন, হঠাৎ গরম পড়ায় আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। তবে এখন শীত পড়ছে। আশা করছি গতবছরের তুলনায় এ বছর ফুলের দাম বেশি পাবো। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফুলের দাম উঠতে শুরু করেছে। দ্বিতীয় সপ্তাহে এ দাম আরো বাড়বে। ফলে চাষিরা লাভবান হতে পারবে।

গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, জোগান বাড়লেও চাহিদা থাকায় ফুলের দাম পাচ্ছেন চাষিরা। এ দাম বৃদ্ধি অব্যাহত থাকলে তিন দিবসে শত কোটি টাকার ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে এবং অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা।

যশোরের গদখালী ও পানিসারা এলাকার প্রায় ৬০০ হেক্টর জমিতে ১৩ ধরনের ফুলের চাষ হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা