সারাদেশ

নর্থ বেঙ্গল জুট মিলস জবর দখলের প্রতিবাদে মানববন্ধন

রংপুর ব্যুরো

রংপুরের মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলস প্রাইভেট লিঃ জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নর্থ বেঙ্গল জুট মিলের বৈধ এমডি-মাহবুবুর রহমানকে জুট মিলের দখল-স্বত্ব ফেরত প্রদাণসহ মিলটি রক্ষা করে চালুর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত প্রায় শতাধিক শ্রমিক কর্মচারী।

গত মঙ্গলবার দুপুর ২টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জুট মিলটি আওয়ামী লীগের সাবেক এমপি জাকির হোসেন সরকারের ইন্ধনে দখল করা হয়েছে বলে অভিযোগ উঠে।

বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, ‘আমি নর্থ বেঙ্গল জুট মিলসের বৈধ এমডি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার দোসররা আদালতে মামলা থাকার পরেও মিলটির সাবেক চেয়ারম্যান-আবুল কাশেম, সাবেক পরিচালক ওয়েহেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলরাম শাহা এবং মিলটির প্রস্তাবিত ক্রেতা নুরুল ইসলাম (ডাবলু) মোটা আংকের টাকার বিনিময় জনতা ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম শামীম আহম্মেদের সঙ্গে এন্ড ইউজ ফরেন ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিয়াল একডিট ডিপার্টমেন্টের এজিএম মোঃ সিরাজুল ইসলাম মাধ্যমে তৎকালীন জনতা ব্যাংকের এমডি মোঃ জব্বারকে মোটা অংকের টাকার ঘুষ দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এবং আদালতে মামলা চলমান থাকার পরেও জুট মিলটির দ্বিতীয় প্রস্তাবিত ক্রেতা করেন নুরুল ইসলাম ডাবলুকে।

সুদ মাফের স্যাংশন লেটার নর্থ বেঙ্গল জুট মিলকে খেলাপী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এবং স্যাংশন লেটারে কোথাও কিস্তির সত্যতা নাই। অতএব, স্যাংশন লেটারে মোট ঋণ একবারে পরিশোধযোগ্য। জনতা ব্যাংকের বর্তমান এবং সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা হযরত বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মোহাম্মদ নূরুল ইসলাম ডাবলুকে প্রস্তাবিত ক্রেতা করেন, যাহা সম্পূর্ণ অবৈধ।

মাহবুবুর রহমান আরো বলেন, ব্যাংকের স্যাংশন লেটার ভূলের কারনে এবং ওয়ান ওয়ে এক্সিট বা একবারে টাকা পরিশোধ করতে হবে বলে শর্ত দেয়। পরবর্তীতে তৎকালীণ আওয়ামী লীগের মাফিয়ারা গায়ের জোরে জুট মিলটি দখলে নেয়, যাহা আইনের চোখে সম্পূূর্ণ অবৈধ।

শ্রমিক নেতা নাহিদ বলেন, ‘পরিবার পরিজন নিয়ে আমরা আড়াইশত শ্রমিক মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে বৈধ মালিক হয়েও মাহবুবুর রহমান, অবৈধ দখলদারিত্ব থেকে মিলটি রক্ষা করতে পারছেন না। তবে আদালতে মামলা চলমান থাকায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ অভিযুক্তরা।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা