সারাদেশ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গী প্রতিনিধি

মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় ১৮ মিনিট। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।

সরেজমিনে দেখা যায়, দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমাপ্রার্থনা করছেন মুসল্লিরা। লাখো মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাগ তীর। চোখের জলে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে।

ইজতেমার এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর ১২টা ৯মিনিটে। চলে একটানা প্রায় ১৮ মিনিট। এবারের মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ যোবায়ের।

মোনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, মাগফিরাত কামনায় দোয়া করেন দূরদূরান্ত থেকে আসা সব বয়সী মুসল্লিরা।

এ পর্বে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব।

আগামী বছর শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জানুয়ারির ২ থেকে ৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব জানুয়ারি ৯ থেকে ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা