সংগৃহীত
সারাদেশ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত দুপুরে

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর তুরাগ নদের তীরে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হবে। এদিন ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের ইজতেমার শেষ দিনের কর্মসূচি।

বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মোরসালিন। তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

রবিবার বেলা ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রবিবার সকাল সাড়ে ৯টায় ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন। যার বাংলা তরজমা করেনন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর ১২টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তিনি হলেন, ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে।

এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরইমধ্যে টঙ্গীর ইজতেমার ময়দানে লোকজন আসতে শুরু করেছেন।

এর আগে শনিবার গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। এ অবস্থা আমরা আখেরি মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই। আমরা এবারো রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না। মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে।

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইজতেমার (সাদপন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা