থানার সামনে নিহত গৃহবধূর মরদেহ, ছবি : সংগৃহীত
সারাদেশ

স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ভিডিও কলে রেখে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সামিয়া (১৫) টেটিয়া উলুকান্দি গ্রামের মুসা মিয়ার মেয়ে। তার স্বামী পার্শ্ববর্তী মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলাম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সামিয়া চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলামের সঙ্গে পরিচয় ঘটে। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে দুই মাস আগে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে নারায়ণগঞ্জ আদালতে বিয়ে করেন। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতেন। দুই মাস নারায়ণগঞ্জ সদরে থাকার পর গত সপ্তাহে এলাকায় এসে সামিয়াকে তার বাবার বাড়ি রেখে আসেন। এরপর থেকে নাসিম সামিয়ার পরিবারকে দেনমোহরের ১০ লাখ টাকার পরিবর্তে এক লাখ টাকা ধার্য করার জন্য চাপ প্রয়োগ করেন। সামিয়া ও তার পরিবার এতে রাজি না হওয়ায় তাকে নিয়ে সংসার করবেন না বলে নাসিম জানিয়ে দেন। এ নিয়ে মোবাইল ফোনে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

গত শনিবার বাড়িতে কেউ না থাকায় সামিয়া মোবাইলে নাসিমকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বাড়িতে এসে তার ঝুলন্ত লাশ দেখে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছেন।

ওসি এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা