সারাদেশ

ভালোবাসা দিবসে ইভটিজিংয়ের শিকার নারী সমন্বয়ক

টাঙ্গাইল প্রতিনিধি

ভালোবাসা দিবসে টাঙ্গাইলে অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছে। এ সময় বীথির সঙ্গে তার দুই বোন ছিলেন। টাঙ্গাইল জেলা শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সমন্বয়ক বীথি তার দুই বোনসহ শৃক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া ফুডজোনের সামনে যান। সেখানে চারজন যুবক তাদের ইভটিজিং করে। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।

অভিযুক্তদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, অমিয় ও মুন্না। অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী ফাতেমা রহমান বীথি জানান, শহরের সাত্তার শপিংয়ের সামনে থেকে অভিযুক্তরা তাদের অনুসরণ করে আসছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা ইভটিজিং করে। এ সময় অভিযুক্তরা বিভিন্ন মন্তব্য করে। পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন সমন্বয়ক ফাতেমা রহমান বীথি।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা