সংগৃহিত
লাইফস্টাইল

লিভার ভালো রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: লিভার ভালো রাখতে খাবারের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। বর্তমানে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাই সচেতন হতে হবে। মূলত ভুল খাদ্যাভাস, অতিরিক্ত ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার, বেশি বেশি ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়ার কারণে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তাই আপনাকে বেছে নিতে হবে লিভার ভালো রাখতে সাহায্য করে এমন সব খাবার।

চলুন জেনে নেওয়া যাক-

১) পেঁপে:

পেঁপে উপকারী একটি ফল। এটি সারা বছরই পাওয়া যায়। এই ফলে থাকা প্যাপাইন হজমের জন্য বেশ সহায়ক। প্রোটিন ভাঙতেও সাহায্য করে এই উপকারী ফল। নিয়মিত পেঁপে খেলে তা লিভার ভালো রাখতে সাহায্য করে। তাই নিয়মিত এটি পাতে রাখন। কাঁচা এবং পাকা, দুই ধরনের পেঁপেই উপকারী। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে পেঁপে না খাওয়াই ভালো। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

২) পালংশাক:

লিভার ভালো রাখার জন্য পাতে নিয়মিত পালংশাক রাখতে হবে। এই শাকে থাকে প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন ই। এসব উপাদান লিভার ভালো রাখতে সাহায্য করে। যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও পালংশাক বেশ উপকারী। তাই এই শাক খাওয়ার অভ্যাস করুন।

৩) হলুদ:

হলুদ আমাদের সবার বাড়িতেই থাকে। এই ভেষজ মসলা ব্যবহার করা হয় নানা ধরনের রান্নায়। এমনকী রূপচর্চার কাজেও হলুদের ব্যবহার চলছে বহু প্রাচীনকাল থেকেই। উপকারী এই ভেষজে থাকে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ। এছাড়া এতে থাকা কারকিউমিন লিভারকে সুস্থ ও সতেজ রাখে। এটি লিভারে মেদ জমতে বাধা দেয় এবং মেদ গলিয়ে দেয়। তাই লিভার ভালো রাখতে নিয়মিত হলুদ খেতে পারেন। সকাল বেলা খালি পেটে কাঁচা হলুদ খেতে পারলে বেশি উপকার পাবেন।

৪) আদা:

আদার উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। কাশি, কফ থেকে শুরু করে নানা অসুখ দূরে রাখতে এই ভেষজ মসলা একাই একশো। আদায় থাকা জিঞ্জেরাল নামক অ্যাক্টিভ কম্পাউন্ড লিভারের টক্সিন দূর করতে কাজ করে। যে কারণে নিয়মিত আদা খেলে লিভার ভালো রাখা সহজ হয়। নিয়মিত আদা চা পান করুন বা আদা কুচি করেও খেতে পারেন। এতে উপকার পাবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা