সংগৃহিত
লাইফস্টাইল

ভালো খেজুর চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক: দরজায় কড়া নাড়ছে মাহে রমাদান। রোজায় ইফতারে খেজুর না থাকলে যেন চলেই না! এছাড়া ইফতারে খেজুর খাওয়া সুন্নত। এই ফলে আছে নানারকম পুষ্টি উপাদান। সব মিলিয়ে রোজা এলে আমাদের দেশে খেজুরের চাহিদা অনেক বেশি থাকে।

সারা বিশ্বে তিন হাজার রকমের খেজুর থাকলেও আমাদের দেশের বাজারে পাওয়া যায় ১০-১৫ রকম খেজুর। এর মধ্যেও ভালো মন্দ রয়েছে।

ভালো খেজুর চেনার উপায়গুলো জেনে নিন:

১) ভালো খেজুর দেখতে পরিষ্কার এবং উজ্জ্বল হবে। এ খেজুরের চামড়া পুরো টান-টান থাকবে না। এগুলোর চামড়া থাকবে কোঁচকানো।

২) খেজুর মিষ্টি ফল। অবশ্যই তা মিষ্টি হবে কিন্তু সেটা অতিরিক্ত মিষ্টি হবে না।

৩) খেজুরের গায়ে বেশি চকচকে বা হালকা রঙের কোনো পাউডারের আবরণ পাওয়া গেলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো রয়েছে।

৪) খেজুর কয়েকবছর আগের নাকি এ বছর উৎপাদিত হয়েছে এটি বুঝতে একটি খেজুর খুলতে হবে। যদি খোলার পর দেখা যায় ভেতরের অংশ লাল তবে সেটি পুরনো আর সাদা আস্তরণ থাকলে সেটি এ বছর উৎপন্ন করা।

৫) খেজুর কেনার ক্ষেত্রে বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর কেনাই ভালো। কারণ বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর গুণে এবং মানে ভালো হয়। বস্তার খেজুরে মেয়াদের তারিখ লেখা থাকে না। প্যাকেটজাত খেজুরে তা লেখা থাকে।

৬) খেজুর কেনার ক্ষেত্রে অবশ্যই কোন দেশের উৎপাদিত খেজুর তা দেখে কেনা প্রয়োজন। খেজুরের মধ্যে সবচেয়ে ভালো মিশর এবং সৌদি আরবের খেজুর। তাছাড়াও ইরান, আরব আমিরাত অন্যান্য দেশের খেজুরও ভালো।

৭) খেজুরে যদি মাছি কিংবা পোকা বসে তবে বুঝতে হবে খেজুরে চিনি বা অন্যান্য মিষ্টি উপাদান কৃত্রিমভাবে মেশানো হয়েছে। তাই খেজুর কেনার ক্ষেত্রে এসব বিষয় সতর্ক থাকা প্রয়োজন।

প্রসঙ্গত, অনেকেই ৫-১০ কেজি বক্সের খেজুর কিনে থাকেন। পরে দেখা যায়, বক্সের উপরে সাজানো বড় খেজুর ভেতরে এবং নিচে ছোট ছোট খেজুর। তাই বক্সের খেজুর কেনার আগে অবশ্যই বক্স খুলে সেটির উপরে ও নিচে একই ধরনের খেজুর রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা